রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

ভারতের অধিকাংশ মুসলিম ইসলামি আদালতকে সমর্থন করে: পিউ রিসার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেশির ভাগ মুসলিম শরিয়াহ আদালতকে সমর্থন করে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, দেশটির মুসলিমরা নিজেদের পারিবারিক বিরোধ সমাধান, উত্তরাধিকার সম্পদ বণ্টন ও বিয়েবিচ্ছেদসহ বিভিন্ন ইস্যুর সমাধানে শরিয়াহ আদালতে শরণাপন্ন হওয়াকে সমর্থন করে।

গত ২৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ ও গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার বিভিন্ন ধর্মাবলম্বী ভারতীয়দের নিয়ে একটি জরিপ প্রকাশ করে। তা থেকে জানা যায়, ভারতের তিন-চতুর্থাংশ তথা ৭৪ শতাংশ মুসলিম ‘মুসলিম আদালত’-এর মাধ্যমে পারিবারিক বিবাদ, যেমন—বিয়েবিচ্ছেদ ও উত্তরাধিকার মামলার নিষ্পত্তিকে সমর্থন করে। পৃথক ধর্মীয় আদালতের পক্ষের মুসলিমরা মনে করে, ধর্মীয় বৈচিত্র্য ভারতকে নানাভাবে উপকৃত করে।

অন্যদিকে শতকরা ৫০ ভাগ ভারতীয় নাগরিক মুসলিমদের জন্য পৃথক ধর্মীয় আদালতের বিরোধিতা করে। কেবল ৩০ শতাংশ হিন্দু ধর্মীয় আদালতের মাধ্যমে মুসলিমদের পারিবারিক বিবাদ নিষ্পত্তিতে সমর্থন করে।

অবশ্য অনেক ভারতীয় নাগরিক শরিয়াহ আদালতের ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে ভারতে ৭০টি ইসলামী আদালত বা দারুল কাজা আছে। ১৯৩৭ সাল থেকে মুসলিমদের পারিবারিক বিবাদ নিষ্পত্তি করতে তা কাজ করছে। এর বেশির ভাগ মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে অবস্থিত।

পিউ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘রিলিজিয়ান ইন ইন্ডিয়া টোলারেন্স অ্যান্ড সেগ্রেগেশন’ বা ‘ভারতে ধর্ম: সহনশীলতা ও বিচ্ছিন্নতা’ শীর্ষক এই জরিপে বিভিন্ন ধর্মের ২৯ হাজার ৯৯৯ জন ভারতীয়র সাক্ষাৎকার গ্রহণ করে। এর মধ্যে ২২ হাজার ৯৭৫ জন হিন্দু ধর্মের অনুসারী এবং তিন হাজার ৩৩৬ জন ইসলাম ধর্মের অনুসারী। আর বাকিরা শিখ, খ্রিস্ট, বৌদ্ধ, জৌন ধর্মের অনুসারী। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ