রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

আল্লামা আরশাদ মাদানী আমিরুল হিন্দ নির্বাচিত হওয়ায় জমিয়তের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপমহাদেশের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, রাবেতা আলমে ইসলামী মক্কা মুকাররামার নির্বাহী সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড- এর সদস্য, আওলাদে রাসূল সা. মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীকে ইমারাতে শারইয়্যাহ হিন্দের (পঞ্চম) আমিরুল হিন্দ নির্বাচিত করায় ভারতীয় উলামায়ে কেরামের প্রতি অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ রোববার এক বিবৃতিতে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া অভিনন্দন বার্তায় বলেন, মাদানী পরিবারের অবদান উপমহাদেশে ইসলাম ও মুসলিমদের সংরক্ষণে বিদ্যমান। আল্লামা আরশাদ মাদানী বর্তমানে সমগ্র দুনিয়াব্যাপী মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন।

শনিবার (৩ জুলাই) নয়াদিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের শীর্ষ আলেমদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর সভাপতিত্বে ইমারাতে শারইয়্যাহ হিন্দের (পঞ্চম) আমিরুল হিন্দ নির্বাচিত করায় আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আল্লামা আরশাদ মাদানীর প্রতিও অভিনন্দন, সুস্বাস্থ্য ও দীর্য়ু কামনা করছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ