রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সাঈদ খোকনের বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না সংস্থাটির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগ করেছেন, শেখ তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন আদালতের মাধ্যমে সাঈদ খোকন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এই বিষয়ে আপনার (তাপস) বক্তব্য কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ওনার (সাঈদ খোকন) বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। অন্য কোনো কথা থাকলে বলেন।’

পরে নগরের জলাবদ্ধতা বিষয়ে তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। চলতি ঢাকায় তেমন কোনো জলাবদ্ধতা হয়নি। তবে কিছু সমস্যা আছে। যার কারণে পানি নামতে পারছে না। এখন আমারা জলাবদ্ধতা নিরসনে শনিরআখড়ায় খাল খনন করেছি। পরে প্রকল্পের মাধ্যমে তা স্থায়ী সমাধান করবো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ