রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

‘বিধি-নিষেধে’ও চালু থাকবে শিল্প-কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস বিস্তার রোধে দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাতের এ বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার সকালে।

প্রজ্ঞাপনে ২১টি নির্দেশনা রয়েছে। শুরুতেই বলা হয় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এ সময় বন্ধ থাকবে। বিমানসহ সড়ক, রেল, নৌ পথে গণপরিবহন ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।

আরও জানানো হয়, শপিংমল, মার্কেটসহ সকল প্রকাশ দোকানপাট বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় সেবাসমূহ চালু থাকবে। রেস্তোরাঁগুলো পার্সেল সার্ভিস দিতে পারবে। রয়েছে উন্মুক্ত স্থানে বাজারের নির্দেশনা।

তবে অফিস বন্ধ থাকলেও ব্যতিক্রম রয়েছে শিল্প-কারখানার ক্ষেত্রে। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

এ সময় বন্দরসমূহ ও সংশ্লিষ্ট অফিসে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ