শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ: অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে। অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি  তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫ জন এবং  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জনের চিকিৎসা চলছে।

চিকিৎসকরা বলছেন, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে মো. নূর নবী (৩০), ইমরান হোসেন (২৫) ও মো. রাসেল (২১) বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন। আর  ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগে আছেন শিক্ষক এসএম কামাল হোসেন (৬২)।

চিকিৎসাধীন অন্য চার জন হলেন— আবু কালাম কালু (৩৩) ‍ও জাফর আহামেদ (৬১) বার্ন ইনস্টিটিউটে, আর  হৃদয় (২৮)ও সুভাষ সাহা (৬২)ঢামেকে আছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন সোমবার (২৮ জুন)  বলেন, ‘আমাদের এখানে তিন জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে দুই জন নিউরোসার্জারি বিভাগে, অর্থোপেডিক সার্জারি বিভাগে একজন ও একজন ক্যাজুয়ালটি বিভাগে।’ তিনি বলেন, ‘এদের মধ্যে দুই জনের অপারেশন করা হয়েছে। বাকিদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ডা. আলাউদ্দিন বলেন, ‘বেশীর ভাগ রোগীর কাচের কাটাসহ হেড ইনজুরি রয়েছে। শামীম নামে আরেক রোগীকে নিউরো সার্জারিতে ভর্তি রাখা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে জানতে পেরেছি, সোমবার দুপুরের দিকে ভর্তির ফাইল রেখে তিনি চলে গেছেন।’

অপরদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘আমাদের এখানে পাঁচ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিন জনই আইসিইউতে আছেন। তাদের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুই জন আছেন জেনারেল ওয়ার্ডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ