রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

ভারতের সঙ্গে এখনই সীমান্ত খুলতে চায় না সরকার, মেয়াদ বাড়ল আরও ১৪ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনই প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত খুলতে চায় না সরকার। সীমান্ত বন্ধের মেয়াদ তাই আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ দেশটির সঙ্গে আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ থাকবে।

সোমবার (২৪ জুন) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর করোনা পরিস্থিতি এখন বাড়তির দিকে। যে কারণে এখনই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাই আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ কর্মকর্তা আরও জানান, এই সময়ের মধ্যে ভারত থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন।

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়।

ত‌বে সীমান্ত বন্ধ থাকলেও প্রথম দফায় দেশ‌টি‌তে আটকেপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়। এখনো একই নিয়মে দেশে ফিরতে পারছেন বাংলাদেশিরা।

সীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলা‌দে‌শিরা। পরে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর দিয়েও ফেরার সুযোগ দেয় সরকার। এরপর সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রকোপ বাড়ায় সোনামুখী বন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধ করে সরকার।

তবে করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ