বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

জেনে নিন করোনাকালে হালকা গরম পানি খাওয়ার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেল্থ ডেস্ক: করোনা থেকে সেরে ওঠার পর নানা ধরনের নিয়ম পালন করতে হয়। কারণ করোনা নেগেটিভ হলেও অনেকের নানারকম শারীরিক জটিলতা দেখা দেয়। এজন্য এ সময় খাওয়াদাওয়া, ব্যায়াম থেকে শুরু করে জীবনযাপন পদ্ধতির ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি নিজেকে ফিট রাখতে ঘরোয়া কিছু সামাধান যেমন-গরম পানি খেতে পারেন।

চিকিৎসকদের মতে, করোনাকালে বারবার পানি পান করা জরুরি। কারণ করোনা হলে শরীরের ভিতরটা অল্প সময়ে শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এ সময়ে অন্তত চার-পাঁচ লিটার পানি খেতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তার মধ্যে অন্তত কয়েক গ্লাস করে হালকা গরম পানিও খেতে বলেছেন তারা। এতে করোনা থেকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার হতে পারবেন।

যে কারণে গরম পানি খাবেন এ সময়ে
করোনা থেকে সেরে ওঠার পরে অনেকেরই কাশি, গলা ব্যথা যেতে সময় লাগে। দিনে কয়েক গ্লাস হালকা গরম পানি তা সারিয়ে তুলতে সাহায্য করে। তা ছাড়াও, শরীরের ভিতরটা সচল করে হালকা গরম পানি। যে কারণে অনেক চিকিৎসক সাধারণ সময়েও সকাল শুরু করতে বলে হালকা গরম পানি খেয়ে। এই সময়ে তা আরও জরুরি। আর ভিতরে কফ জমে থাকলে, তার থেকে তাড়াতাড়ি মুক্তিও মিলবে গরম পানি খেলে।

-কেএল