রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ  আঞ্জুমানে হেফাজতের ইজতেমা: দুটি কথা ও একটি আশা! পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ জাপানি অনুবাদক যিনি ৩০ দিনের মধ্যে জেলা ও মহানগরে কমিটি গঠন করবে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন আল্লামা তাকি উসমানী রাজধানীতে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন

এবারের হজের মনোনীতদের মেসেজ পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এ বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কেবল সৌদি আরবের নাগরিক অথবা সে দেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ করতে পারবেন।

হজের জন্য ৪১ থেকে ৫০ বছর বয়সিদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তাদের টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করে নির্দিষ্টসংখ্যক হজযাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে।

মোট হজযাত্রীর ২০ শতাংশ এ বয়সিদের টেক্সট মেসেজের মাধ্যমে তাদের হজে অংশ নেওয়ার অনুমতির কথা জানিয়ে দেওয়া হচ্ছে। এ বছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজের আবেদন বাছাই করা হয়। আবেদনের শর্ত পূরণ না হওয়ায় অনেকের হজ আবেদন বাতিল করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরে সাড়ে পাঁচ লাখ আবেদন থেকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে এ বছরের হজযাত্রী বাছাই করে। অন্য বয়সভিত্তিক হযযাত্রীদের রেজিস্ট্রেশন এখনও চলছে। গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে ৫১ থেকে ৬৫ বছর বয়সিদের রেজিস্ট্রেশন। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ