বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

তুরস্কে ৫.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়।

তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।

দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এরপরও সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ২ দশমিক ৬।

তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার  মানুষ নিহত হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ