শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গরিবের রিক্সা ভাঙার আগে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন: যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারীর জন্য দেওয়া লকডাউনের কারণে মানুষের আয় রোজগারের পথ বন্ধ। এই কঠিন মুহূর্তে যদি রিকশাওয়ালাদের বিকল্প কর্মসংস্থান বের না করে রিক্সা ভেঙ্গে দেওয়া হয়। তাহলে তাদের পরিবার না খেয়ে মারা যাবে। সুতরাং আগে বিকল্প কর্সংস্থানের ব্যবস্থা করুন।

আজ শনিবার (২৬ জুন) যুব জমিয়ত বাংলাদেশ (একাংশ) এর সভাপতি মুফতী রেদওয়ানুল বারী সিরাজী, সিনিয়র সহ-সভাপতি মুফতি হোসাইন আহমদ বিন ওয়াক্কাস, সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম বিন হারুন,সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মুসতাক ফুরকানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহমুদ কেন্দ্রীয় নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, রিক্সা ভাঙ্গার আগে সমমূল্যের টাকা তাদের প্রদান করুন।

এমডব্লিউ/