বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী পূর্বসূরিদের চেয়ে আলাদা নন: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই।

পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। খবর-পার্সটুডের।

আব্দুল লতিফ আল কানু বলেন, বেনেত এতোমধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন। পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।

আল কানু আরও বলেছেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরায়েলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী।

গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করলো।

এনটি