শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আবারও সংক্রমণ বেড়েছে ৮ কারণে: ডা. এবিএম আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা সংক্রমণ আবারও বেড়ে গেছে। শুক্রবার সারা দেশে ১০৮ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলাভিত্তিক লকডাউন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সীমান্তবর্তী এলাকায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। শুক্রবার খুলনা বিভাগে ২৩ জন ও রাজশাহী বিভাগে ১৪ জন মারা গেছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশের ৪০টি জেলা উচ্চ সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। অন্য দিকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ করা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপ্রবণ এলাকা হচ্ছে খুলনা ও রাজশাহী বিভাগ। ঝুঁকিপ্রধান জেলার মধ্যে রয়েছে ঢাকাও। গত ক’দিনের মৃত্যু ও শনাক্তের হার সেটিই ইঙ্গিত করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিকভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়মিতভাবে কমলেও বাংলাদেশসহ কয়েকটি দেশে সংক্রমণ এবং মৃত্যু দুই-ই বাড়ছে। বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টিকারী করোনাভাইরাসের চারটির মধ্যে তিনটি ধরনই (ভ্যারিয়েন্ট) বাংলাদেশে সক্রিয়। এই তিন ধরনের উৎপত্তি যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ভারতে।

সর্বশেষ সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক সপ্তাহে (১৪-২০ জুন) বৈশ্বিকভাবে সংক্রমণ কমেছে ৬ শতাংশ। একই সময়ে মৃত্যু কমেছে ১২ শতাংশ। এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। আগের সপ্তাহের তুলনায় বাংলাদেশে নতুন শনাক্ত রোগী বেড়েছে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৫৪ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার রূপান্তরিত চারটি ধরনকে উদ্বেগের কারণ বলে বর্ণনা করেছে। এগুলো হচ্ছে আলফা (উৎপত্তি যুক্তরাজ্যে), বিটা (দক্ষিণ আফ্রিকা), গামা (ব্রাজিল) ও ডেলটা (ভারত)। এর মধ্যে আলফা, বিটা ও ডেলটা ধরন বাংলাদেশে ছড়াচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রোগতাত্ত্বিক বিশ্লেষণে উল্লেখ করেছে। তিনটি ধরনেরই সংক্রমণ করার ক্ষমতা বেশি।

এদিকে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বিতীয় দফায় রূপ পরিবর্তন করেছে। ইউরোপে প্রথমবার শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টা প্লাস’ হিসাবে চিহ্নিত করা হচ্ছে।

করোনাভাইরাসের এই ধরনটি একজন থেকে ১৩ জনে ছড়াতে পারে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।

এত সতর্কবাণীর পরও দেশের মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে লকডাউন চলছে। কেউ মানছেন, কেউ মানছেন না।

কমে গিয়ে আবারও ক