বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

যুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধস: নিহত ৪, নিখোঁজ ১৫৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে একটি ১২ তলা ভবন ধসের ঘটনায় অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৫৯ জন। তবে ভবনটিতে মোট কত মানুষ ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শুক্রবার (২৫ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের মধ্যে বেশ কিছু ল্যাটিন আমেরিকান অভিবাসী আছে বলে জানিয়েছে তাদের দূতাবাস। প্যারাগুয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের ফার্স্ট লেডির এক আত্মীয়ও নিখোঁজ আছেন। কী কারণে এই ধস ঘটলো তা এখনো জানা যায়নি।

ভবনটি ৪০ বছর পুরনো। নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা অঙ্গরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। ধ্বংসস্তুপের নীচ থেকে এখন পর্যন্ত অনেককে উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী। বাকিদের উদ্ধারেও অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

মিয়ামির পুলিশ প্রধান ফ্রেডি রামিরেজ জানান, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেডিকেল কর্মীদের সঙ্গে আমাদের উদ্ধারকারী বাহিনী কাজ করছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ