বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

অনাস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন।

স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের এই ভোটাভুটির মধ্যদিয়ে তিনি এই গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন। খবর এএফপি’র।

দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেওয়া হয়।

বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়।

রক্ষণশীল বিরোধী দল ট্রুডোর বিপক্ষে ভোট দেয়। তবে তিনি নিম্ন কক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় রক্ষা পেলেন।

গত এপ্রিলে শুরু হওয়া ২০২১-২০২২ সালের বাজেটের এখন অবশ্যই সিনেটের অনুমোদন নিতে হবে। গ্রীষ্মকালীন ছুটির প্রাক্কালে শুক্রবার এ বাজেটের আনুষ্ঠানিকতা আশা করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ