বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভর্তির জন্য খুলছে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

১ জুলাইয়ের আগে ভারতের ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ মাদরাসা আবেদনকারী ছাত্রদের মাদরাসায় এসে ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

আজ বুধবার দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক জরুরি ঘোষণায় এ কথা জানানো হয়।

ঘোষণায় বলা হয়,  দারুল উলূম দেওবন্দের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ইবতেদায়ী তাইসির, মিজান ও নাহবেমীর জামাতের পুরাতন ছাত্র যারা অফলাইন-অনলাইনে আবেদন করেছে, তারা পহেলা জুলাইয়ের আগে মারদাসায় এসে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ  হয়েছে শুধু তারাই মাদরাসায় আসবে।

মাদরাসা কর্তৃপক্ষ আরো বলে, সরকারের পক্ষ থেকে মাদরাসা খোলার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে যেনো ক্লাস শুরু করা যায়, তাই ১ জুলাইয়ের আগেই ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করে রাখতে হবে। মাদরাসায় আসতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশাবলী মান্য করতে হবে।

বাকি শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীদের অপেক্ষা করতে আহ্বান জানানো হয়েছে মাদরাসার পক্ষ থেকে।

এর আগে ২৩ এপ্রিল ২০২১ ভারতে করোনা মহামারীর কঠিন পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত সময়ে ক্লাস শুরু করেনি দারুল উলুম দেওবন্দ। সূত্র: দেবন্দ মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ