সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কানাডায় একই সময় দুটি ক্যাথলিক গির্জা আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে আদিবাসীদের জমিতে নির্মিত দুটি ক্যাথলিক গির্জায় ভোর ৩ টার দিকে একই সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টিকে পুলিশ সন্দেহজনক ভাবে দেখছে। ধারনা করা হচ্ছে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, দেশটির জাতীয় আদিবাসী দিবসের দিন শতবর্ষের পুরনো দুটি ক্যাথলিক গির্জায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। সোমবার (২১ জুন) প্রায় একই সময় গির্জা দুটিতে আগুন লাগে।

ব্রিটিশ কলাম্বিয়ার পেনটিকটন শহরের পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে স্যাকরেড হার্ট চার্চে আগুনের শিখা দেখতে পান এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

অলিভার শহরের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান বব গ্রাহাম বলেন, ‘ঘটনাস্থল ও আশপাশের জায়গা দেখে আমরা মনে করছি, আগুন লাগাতে তরল দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ