বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৩০ দেশকে টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র: তালিকায় আছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশসহ ৩০টির বেশি দেশে সাড়ে পাঁচ কোটি টিকা সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসেই এসব টিকা বিতরণ করা হবে।

স্থানীয় সময় সোমবার (২১ জুন) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এশিয়ার জন্য এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে।

অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে এক কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ।

এদিকে জুনের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে প্রথম দুই কোটি ৫০ লাখ ভ্যাকসিন দেওয়া হবে। এসব ভ্যাকসিনের ব্যাপারে আপডেট তথ্য জানা যায়নি। তবে উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ