বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

হামাসের পতাকা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাসের পতাকাকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে জার্মান সরকার। দেশটির মহাজোট সরকারের সবকটি দল হামাসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে এ ব্যাপারে সম্মতি দিয়েছে। রবিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির বেশকিছু গণমাধ্যম।

এর আগে দেশটির রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) হামাসের পতাকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সিডিইউয়ের মুখপাত্র থ্রোস্টেন ফ্রে বলেন, আমরা চাই না জার্মানির মাটিতে কোনো 'সন্ত্রাসী' সংগঠনের পতাকা উত্তোলন করা হোক।

সিডিইউয়ের এ দাবির পর জার্মানির আরেকটি রাজনৈতিক দল এসপিডি এতে সম্মতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে।

গত মাসে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল হয় জার্মানে। সেখানে হামাসের পতাকা উত্তোলন করে স্থানীয় জনতা। তার পরই হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে সংগঠনটির পতাকা নিষিদ্ধ করার দাবি জানায় জার্মানির বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।

যদিও রাজনৈতিক দলগুলোর সাথে একমত হতে পারেননি জার্মানির অনেকেই। দেশটির জনগণের মতে, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করেছে হামাস। অন্যায়ের প্রতিবাদ কখনই সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না বলে তাদের মত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ