বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শিশুর করোনা চিকিৎসায় চালু হচ্ছে ‘সেফ হোম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর কয়েক সপ্তাহ পরেই করোনার (কোভিড-১৯) তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। তবে এবার সব থেকে উদ্বেগ শিশুদের নিয়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, করোনার তৃতীয় ঢেউতে আক্রান্ত হতে পারে শিশুরা। তাদের রক্ষা করতে এবার নানা পরিকল্পনা নিচ্ছে স্বাস্থ্য দফতর। এতদিন বড়দের জন্য চালু ছিল সেফ হোম। এবার করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনে আরজিকর লেডিজ হস্টেলের ভেতর তৈরি রাখা হচ্ছে শিশুদের জন্য ৬০ শয্যার সেফ হোম।

শিশুদের পাশাপাশি এখানে মায়েরাও থাকতে পারবেন। পর্যাপ্ত শিশু চিকিৎসক, নার্সদেরও রাখা হবে এখানে। শিশুদের চিকিৎসায় ও যত্নে যাতে কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে বিশেষ যত্নবান স্বাস্থ্য দফতর। তাদের জন্য পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ সবরকমভাবে সহযোগিতা করছে কলকাতা পৌরসভাকে। এই সেফ হোমে ৬০টি শয্যা নিয়ে তৈরি হচ্ছে এই সেফ হোম। শিশুদের চিকিৎসা যথাযথ করার জন্য চিকিৎসকদের সবরকম প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ। কলকাতা পৌরসভা ও স্বাস্থ্য দফতর গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। করোনার তৃতীয় ঢেউ যাতে কোনোভাবেই একজন শিশুকেও কেড়ে নিতে না পারে তার জন্য সবরকম পদক্ষেপ নিচ্ছে সরকার। এ ব্যাপারে পৌর প্রশাসক ফিরহাদ হাকিমও বিশেষ নির্দেশ দিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ