শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

মুফতি হেদায়েতুল্লাহ আজাদীকে অভিনন্দন জানালেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের সদর উপজেলার জাগুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত চেয়ারম্যান পদে  বিজয়ী হয়েছেন মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন দলটির আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

অভিনন্দন বার্তায় নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মাওলানা আজাদী কোন ব্যক্তির পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান নন, তিনি জাগুয়া ইউনিয়নবাসীর প্রতিনিধি। আজাদী সাহেবকে আমি অনুরোধ করবো আপনার চোখ যেন জনগণের দিকে থাকে, কোন অবস্থাতেই দলীয় ও ব্যক্তি করণ করা যাবে না।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে, যার যা প্রাপ্য তাকে তা দিয়ে দিতে হবে। গরীবের সেবা করতে হবে, অসহায়- মাজলুমেরপাশে দাঁড়াতে হবে। মানুষের সেবা করে সর্বমহলের আস্থা অর্জন করতে পারলেই তবে প্রকৃত নেতা ও ইসলামিক লিডার হতে পারবেন ।

 

প্রকৃত ইসলামিক নেতার কাকে বলে? এমন প্রশ্ন করে প্রশ্ন করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার শাসনামলে বলেছেন, আমার খেলাফত আমলে যদি একটা কুকুর অথবা উট না খেয়ে মারা যায় তাহলে আল্লাহ তায়ালার দরবারে আমাকে এর জন্য জবাবদিহীতা করতে হবে। সুতরাং আজাদী সাহেবের মত ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে বলব খবরদার দলীয়করণ ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হবে।

তিনি আরো বলেন, মনে রাখবেন মানুষ এই দাড়ি, টুপি ও সুন্নতি লেবাসের প্রতি আস্থা রেখেছেন কোন কাজ কর্মের দ্বারা কোন অবস্থাতেই যেন সেই আস্থা না ভাঙ্গে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ