শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

মিয়ানমারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাজ্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ষষ্ঠ দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন ঘোষিত নিষেধাজ্ঞাগুলো ‘সেনাবাহিনী কর্তৃক বৈধভাবে গঠিত’ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) তথা সামরিক প্রশাসনের অর্থনৈতিক স্বার্থকে খর্ব করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

নতুন এই নিষেধাজ্ঞা মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান টিম্বার এন্টারপ্রাইজ ও মিয়ানমার পার্ল এন্টারপ্রাইজের ওপর আরোপ করা হবে। প্রতিষ্ঠান দুটোর যুক্তরাজ্যে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এই দুই প্রতিষ্ঠান থেকে মিয়ানমারের সামরিক শাসক লাখ লাখ রাজস্ব আয় করে।

যুক্তরাজ্য সামরিক অভ্যুত্থনের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক জান্তা শাসককে যে কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে না নতুন এই নিষেধাজ্ঞা সে ব্যাপারেই পরিস্কার বার্তা দিল।

এর আগে সেনা অভ্যুত্থানে যুক্ত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্রিটিশ কোম্পানিগুলো আর ব্যবসা করবে না বলেও জানিয়েছিল দেশটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ