বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মাস্ক পরার বাধ্যবাধকতা উঠে যাচ্ছে ইতালিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত ইউরোপের দেশ ইতালিতে শিথিল হচ্ছে বিধি-নিষেধ। আগামী ২৮ জুন থেকে ঘরের বাইরে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল সোমবার ইতালির বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তবে বড় ধরনের সমাবেশে অংশ নিলে সেক্ষেত্রে সঙ্গে অন্তত মাস্ক রাখার কথা বলা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তটি কার্যকর হবে ইতালির ‘হোয়াইট’ জোনে। ভাইরাসটি কিভাবে দ্রুত ছড়ায় তার উপর ভিত্তি করে এই জোন বিভাজন করা হয়েছে।

প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র এলাকা অস্তা ভ্যালি ছাড়া পুরো ইতালিই হোয়াইট জোনের আওতাভুক্ত। যদিও গতকাল দেশটিতে নতুন করে ২১ জন মারা গেছে। সংক্রমিত হয়েছে ৪৯৫ জন। করোনা মহামারি শুরুর পর থেকে ইতালিতে রেকর্ড এক লাখ ২৭ হাজার ২৯১ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছে ৪২ লাখ ৫০ হাজার লোক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ