আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার (২২ জুন) থেকে বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে ঢাকার সঙ্গে দেশের দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়, যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া সোমবার (২১ জুন) ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় সেসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।
এর আগে গতকাল সোমবার ঢাকার আশপাশের ৭ জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করেছে সরকার। আজ ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই সাত জেলায় এই বিধিনিষেধ (লকডাউন) কার্যকর হব।
যেসব জেলায় বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ।
-এএ