বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার আফগান-তাজিকিস্তানের প্রধান সীমান্ত নিয়ন্ত্রণে নিল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শির খান বন্দর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার পর সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের চেকপোস্টগুলো ত্যাগ করে এবং কেউ কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। খবর এএফপির।

আফগানিস্তানের উত্তরে কুনদুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে শির খান বন্দরটি অবস্থিত। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় অর্জন।

কুনদুজের প্রাদেশিক কাউন্সিল সদস্য খালিদিন হাকমি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে এক ঘণ্টার লড়াইয়ের পর তালেবান শির খান বন্দর, শহর ও তাজিকিস্তান সীমান্তের সকল চেকপোস্ট দখল করে নিয়েছে।’

এক সেনা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা সব চেকপোস্ট ত্যাগ করতে বাধ্য হই… এবং আমাদের কিছু সেনাসদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘সকালে তারা (তালেবান যোদ্ধা) সেখানে সব জায়গায় ছিল, শত শত।’

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও সীমান্ত দখলের ঘটনা নিশ্চিত করেছেন। এএফপিকে তিনি বলেন, ‘কুনদুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনারের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছেন।’

আরেক কাউন্সিল সদস্য আমরুদ্দিন ওয়ালি জানান, সোমবার রাতে কর্মকর্তারা ওই এলাকার সঙ্গে ‘যোগাযোগ হারিয়ে ফেলেন’।

সীমান্তটি ৭০০ মিটার একটি সেতু দ্বারা চিহ্নিত করা হয়। কেন্দ্রীয় এশীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থায়নে ২০০৭ সালে সেতুটি নির্মিত হয়েছিল।

শির খান একটি প্রশস্ত শুকনো বন্দর যা দিনে এক হাজার গাড়ি পরিচালনায় সক্ষম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ