বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শিগগিরই আল-আকসা স্বাধীন হবে: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ফিলিস্তিন সমস্ত সংগঠনের অংশগ্রহণে পবিত্র আল-আকসা শিগগিরই ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত হবে।

সম্প্রতি এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় ইয়াহিয়া সিনওয়ার বলেন, জেরুজালেমে আল-কুদসকে নিয়ে যে লড়াই চলতে তাতে ফিলিস্তিনের সমস্ত সংগঠন বিজয়ী হবে।-খবর পার্স টুডের

তিনি বলেন, ফিলিস্তিনের জনগণ পবিত্র আল-আকসা মসজিদ স্বাধীন ও সেখানে নামায আদায় করার কাছাকাছি রয়েছে। আমি নিশ্চিত যে, আপনারা যারা বৃদ্ধবয়সে পৌঁছেছেন তারা মহান উত্থানের দিন কালাশনিকভ হাতে তুলে নিয়ে তরুণদের মত উজ্জীবিত বোধ করবেন।

এর আগে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের সময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার উগ্রপন্থী ইসরায়েলিদের পতাকা মিছিলের সময় রাসুল সা.-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার জুমার পরে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা।

বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিরা আল-আকসা প্রাঙ্গণে জড়ো হন। কিন্তু তখন বাব আল-সিলসিলা দিয়ে ইসরায়েলি বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুসল্লিদের ওপর রাবারের প্রলেপ দেওয়া স্টিল বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড নিক্ষেপ করে তারা। হামলা চালিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ