শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

ফজরের নামাজের পরেই দেখলাম ত্বো-হা ফিরে এসেছে: ত্বো-হার মামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ডিবি অফিসে অবস্থানকারী ত্বহার মামা। তিনি রংপুরের স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘ফজরের নামাজের পরেই দেখলাম ত্বো-হা ফিরে এসেছে। ওর সঙ্গে যারা ছিল তারাও ফিরে এসেছে। ওরা কোথায় ছিল এসব এখনো জানতে পারিনি। ওকে এখন ডিবি পুলিশ কথা বলতে ডেকে নিয়েছে।’

তিনি বলেন, ত্ব-হা'র সঙ্গে যারা ছিল তারা সকলেও ফিরে এসেছে কিন্তু তারা এখানে (গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে) আসেনি।

এর আগে আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আজ শুক্রবার বিকেল ৩টায় তাকে শ্বশুর বাড়ি রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ায় ফিরে এসেছেন বলে কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিষয়টি রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেনও নিশ্চিত করেছিলেন।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। ত্ব-হা এখন গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রয়েছেন। সেখানে পরিবারের সদস্যরাও রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ