সারিব সুইজা: বাংলাদেশের ইসলামি সংগীতাঙ্গনের বেশ পরিচিত একটি নাম হলিটিউন। ইউটিউব খুলে ইসলামি সংগীতের সবচেয়ে গোছালো কনটেন্ট যে কয়টি চ্যানেলে পাওয়া যায় তাদের মধ্যে হলিটিউন অন্যতম।
সম্প্রতি এ ইউটিউব চ্যানেল চার মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক অতিক্রম করেছে। চার মিলিয়নের সাবস্ক্রাইবার নিয়ে কোটি কোটি সংখ্যার দর্শকদেরকে নিয়মিত ইসলামী সংগিতে মাতিয়ে রাখছে চ্যানেলটি। হলিটিউনকে বাংলাদেশে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইসলামি সংগীত চ্যানেল হিসেবেও গ্রহণ করা যায়। কারণ এরচেয়ে বেশি সাবস্ক্রাইবসমৃদ্ধ ইসলামি সংগীতের কোন চ্যানেল বাংলাদেশে নেই।

চার মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করে চ্যানেলটির সিও, নাশিদ শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান বলেন, হলি টিউন এখন চল্লিশ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ্। এটা বড় সংখ্যা। এ সংখ্যা কোটি ছাড়িয়ে বহুদূর যাবে ইনশাআল্লাহ। আল্লাহ্ সহায়।
ধন্যবাদ জানাই আমাদের পথচলার নেতৃত্বদানকারী প্রিয় ফেরদৌস ভাইকে । ধন্যবাদ জানাই: সাঈদ আহমাদ, যিনি কন্টাকাকির্ণ পথে হলি টিউনকে সার্বক্ষণিক আগলে রেখে এ পর্যন্ত নিয়ে এসেছেন, আমরা যার সহযোগী । আবু রায়হান, হলি টিউনের প্রাণ যার অবদান শেষ হবেনা কখনো।
মাহফুজুল আলম, হলি টিউনের সব ইতিহাস তার ইতিহাস । তাওহিদ জামিল, সার্বক্ষণিক সঙ্গী, হলি টিউনের হৃদয় যার সাথে বাঁধা। ইকবাল মাহমুদ, শুরুতে হামাগুরির সময় যার স্পর্শে হাটা শিখেছে হলি টিউন। আহমদ আব্দুল্লাহ, আধুনিক ভাবনায় যার অকৃত্রিম পরশ পেয়েছে হলি টিউন।
আরো নাম উল্লেখ করে তিনি বলেন, আরও ধন্যবাদ জানাই আমিনুল ইসলাম মামুন এবং ইয়াসিন হায়দার , হলি টিউনের সুচনায় যারা পাহাড়সম বন্ধু। আবির হাসান, ওমর আব্দুল্লাহ, সালমান সাদী এবং ইমরানুল ফারহান, হলি টিউনের সঙ্গী, যারা দায়িত্ব নিতে শিখছে।
কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাই, তারিক ভাই, মাসরুর ভাই, ইলিয়াস হাসান ভাই, সাঈদুজ্জামান নুর, রায়হান ফারুক, ইলিয়াস আমিন, নজরুল, দাউদ, হুসাইন, হাসান মাহাদী, তাহসিন, সাকিব, খালিদ, জাহিদ, আবু সাঈদ ও হুমায়ুনসহ ক্বারি আবু রায়হান এবং আব্দুল কাইয়ুম মোল্লাহকে।