বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৬ দেশের সমন্বয়ে নতুন নিরাপত্তাবলয় গড়ার ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান মঙ্গলবার আজারবাইজান সফর করেছেন। এ সময় তিনি তুরস্কসহ ৬টি দেশ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তার বলয় গড়ার ওপর জোর দিয়ে বলেন, এ অঞ্চলে একটি নিরাপত্তাবলয় গড়তে তিনি তুরস্ক, রাশিয়া, ইরান, আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়াকে নিয়ে একটি প্লাটফরম তৈরি করতে চান।

২৮ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে ঐতিহাসিক সুসা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে শহরটি পরিদর্শন করেন এরদোগান।

আজারবাইজান সফরে স্ত্রী ছাড়াও এরদোগানের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, তুর্কি সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক ফাহরেতিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন, ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির মুখপাত্র ওমর সেলিক এবং ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে তুর্কি প্রতিনিধিদলের প্রধান ওসমান আকান বাক।

তিনি সুসা এলাকা পরিদর্শন করে এর পুনর্গঠনের আশ্বাস দেন। এ সময় তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের ইলহাম আলিয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি সামরিক বলয় গঠন করবেন। আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া আজেরি ভূখণ্ড সুসা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আঙ্কারা।

এ ছাড়া এই সফরে এরদোগানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজেরি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভও উপস্থিত ছিলেন।

গত বছর তুরস্কের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ