রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব?

ইমামদের জন্য বিতর্কিত প্রশিক্ষণ কর্মসূচি শুরু করলো জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইমামদের প্রশিক্ষণের বিতর্কিত একটি কর্মসূচি শুরু করেছে জার্মানি। রাষ্ট্রীয়ভাবে সোমবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে চরমপন্থা মোকাবিলা এবং স্থানীয় মুসলিম কমিউনিটিতে দৃশ্যত বিদেশি প্রভাব কমিয়ে আনা।

জার্মানি ছাড়াও ফ্রান্স এবং নেদারল্যান্ডসেও এ ধরনের বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে। তবে এর মধ্য দিয়ে ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ এবং মুসলিমদের ওপর নজরদারির উদ্বেগ উঠে এসেছে। দুই বছরব্যাপী এই প্রোগ্রামে প্রথম দফায় ২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। তাদের মধ্যে নারীও রয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, এই ইমামদের খুতবা টপিকের ব্যাপারে নির্দেশনা দেয়া হবে। এছাড়া সামাজিক এবং আত্মিক সেবার ক্ষেত্রেও দিক নির্দেশনা দেয়া হবে। জার্মানিতে প্রায় ৪৭ লাখ মুসলিম রয়েছে। তাদের অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত।

জার্মানির মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে তুরস্কের প্রভাব নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে জার্মানির অধিকাংশ ইমাম টার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সম্পৃক্ত।

১৯৮৪ সালে ডিআইটিআইবি প্রতিষ্ঠা করে তুরস্ক। জার্মানিতে ৯০০ মসজিদে কর্মরত ইমামদের অধিকাংশই এই সংস্থার অর্থায়ন পেয়ে থাকে। আর তারা তুরস্ক থেকে পাঠানো সরকারি কর্মচারীও। এই সংস্থার বিরুদ্ধে তুর্কি সরকারের শাখা হিসেবে কাজ করা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। সূত্র: আল আরাবির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ