সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’-প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’- এমন দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিলেন উপকূলীয় এলাকা থেকে নির্বাচিত আওয়ামী লীগের এক সংসদ সদস্য।

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বুধবার এভাবে বক্তৃতা দেন।

প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান। এই বক্তব্য দেয়ার গলায় ঝোলানো প্ল্যাকার্ডটিও দেখান তিনি।

ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীতে বাঁধ উপচে প্লাবিত হয়েছিল লোকালয়।ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীতে বাঁধ উপচে প্লাবিত হয়েছিল লোকালয়।

শাহজাদা বলেন, ‘এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। আমি ওই জনগণকে থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি, তারা এভাবেই বলেছিল- ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’।’

সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলের বহু স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়। তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ