রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের বরুণার আত্মশুদ্ধির পয়গাম

মাহরাম ছাড়াই হজ করতে পারবেন নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: এ বছরের হজের জন্য তিনটি প্যাকেজ অনুমোদিত হয়েছে। এ প্যাকেজগুলো অনুমোদন করার সময় সৌদি সরকারি মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ‘যে কোনো মহিলা মাহরাম ব্যতীত হজ পালনের ইচ্ছা পোষণ করলে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবে।’

সৌদি সরকার জানিয়েছে যে, রোববার থেকে শুরু হওয়া অনলাইন নিবন্ধকরণ প্রক্রিয়ায় নির্ধারিত তিনটি প্যাকেজে ২৩ জুন রাত 10 টা পর্যন্ত চলবে। অনুমোদিত তিনটি প্যাকেজের দাম হ'ল, ১৬৫৬০.৫ বা ৪৪৪২৬ সৌদি রিয়াল, ১৪৩৮১.৯৫ এবং ১২১১৩.৯৫ সৌদি রিয়াল। প্রতিটি প্যাকেজে ‘মান সংযোজন কর’ অন্তর্ভুক্ত করা হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইট জানায়, এবার লোকজনকে বাসে করে হজের পবিত্র স্থানগুলোতে নিয়ে যাওয়া হবে এবং প্রতিটি বাসে ২০ জন করে যাত্রী থাকবে। যাত্রীদের মিনায় দিনে তিনবার এবং আরাফাতে একদিনে দু'বার খাবার, প্রাতরাশ এবং মধ্যাহ্নভোজন পরিবেশন করা হবে। নৈশভোজ হবে মুজদালিফায়।

এছাড়া অন্যান্য খাবার ও পানীয়ের সুবিধাও পাওয়া যাবে তবে হাজীদের তাদের খাবার মক্কা থেকে বাইরে নিতে দেওয়া হবে না।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ