বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নির্বাচনে ভোট দিয়ে শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানালেন ইরানের প্রখ্যাত আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রখ্যাত সুন্নি আলেম মাওলানা শেইখ মুহাম্মাদ আলী আমিনি বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করবে।

তিনি আজ মঙ্গলবার ইরানের বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় আহলে সুন্নাত ফতোয়া বোর্ডের প্রভাবশালী এই সদস্য আরও বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং জনগণের বিশ্বস্ত সব ব্যক্তিত্বদের উচিৎ সবাইকে ভোটদানে উৎসাহিত করা। একইসঙ্গে সুযোগ্য প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরা যাতে ভোটারেরা প্রার্থী নির্বাচনে ভুল না করে।

শেইখ মুহাম্মাদ আলী আমিনি বলেন, ভোটাধিকার হচ্ছে সংবিধানে বর্ণিত একটি নাগরিক অধিকার। সবার উচিৎ এই অধিকার প্রয়োগ করা।

তিনি শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে দেশীয় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এই সুন্নি আলেম।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত সাত প্রার্থীরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি। সূত্র: পার্স টুডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ