শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

দুর্নীতির দায়ে সৌদিতে দেশি-বিদেশি ১৩৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে দুর্নীতির দায়ে দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নাজাহা জানিয়েছে, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাসজুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া দুর্নীতির কোনো খবর পেলে তা সঙ্গে সঙ্গে নাজাহাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ