শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঈদে কোরবানি করা নিয়ে অনিশ্চয়তায় মুম্বাইয়ের মুসলমানেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ভারতের মুম্বাইয়ে ঈদের আগে কোরবানির পশুর বাজারের অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চিয়তার কারণে এ বছর কোরবানি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন মুসলমানরা।

কোন ধরণের বাধা-বিপত্তি ছাড়া মুম্বাই শহরে  কোরবানির পশু প্রবেশের অনুমতি ও করোনার মহামারির স্বাস্থ্যবিধি মেনে মুসলমানদের কোরবানির অনুমতি দেওয়ার দাবি এখন তীব্র হচ্ছে বলে জানিয়েছে মিল্লাত টাইমস অনলাইন।

এদিকে এই বছরও মুম্বাইয়ের অন্যতম পশুর বাজার দেওনার কসাইখানার অনুমতি পাওয়া নিয়ে জটিলতার বিষয়টি নিয়ে এমপি আবু আসেম আজমী দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও পর্যন্ত সরকার ও প্রশাসন এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি।

মুম্বাই শহরে কুরবানীর পশু বেচা-বিক্রির কারণে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কিন্তু মুসলমানদের পক্ষ থেকে বলা হচ্ছে,  করোনা মহামারীর মধ্যেও কুম্ভ মেলার আয়োজন ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারলে কোরবানি পশুর বাজার বসার ক্ষেত্রে করণা মহামারীর অজুহাত কেন?

কোরবানির আগে পশু ক্রয় বিক্রয় নিয়ে মুম্বাইয়ের মুসলমানেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন দেওনার বাজারে কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের অনুমতি না দিলে কোরবানির পশুর দাম আকাশছোঁয়া হয়ে যাবে, এতে করে সাধারণ মুসলমানরা কুরবানীর মত বিধান আদায় করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন।

গত বছর এ কারণেই অনেক মধ্যবিত্ত মুসলমান কুরবানী করার থেকে বঞ্চিত ছিলেন। করোনা মহামারীর কারণে এমনিতেই হজ পালনে সীমাবদ্ধতা আরোপ করা দেয়া হয়েছে; এই মুহুর্তে কোরবানির বাজার বসতে অনুমতি না দেওয়া হলে ভারতের মুসলমানরা কুরবানীর সৌভাগ্য থেকেও বঞ্চিত হবেন।

মুম্বাই শহরে ভারতের অন্যান্য প্রদেশ থেকে পশু আনা হয়, এ কারণে মুম্বাইয়ে এবার কোরবানির আগে পশু বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করলে পশুর দাম অনেক বেড়ে যাবে। এর প্রভাব পড়বেসাধারন মুসলমানদের উপর।

মুম্বাইয়ে বড় সংখ্যক মুসলমান ঈদে পশু কুরবানী করে থাকেন; কিন্তু গত বছর করোনার বিধি নিষেধ এর কারণে কুরবানী করতে পারেননি অনেকেই। এবছর কোরবানি ঈদের মাত্র মাস দেড়েক বাকি আছে ,তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন গাইডলাইন দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে এসপি রঈস শেখ বলেছেন,  সাধারণত অন্যান্য সময় দেওয়ান বাজারে পশুর বেচা-বিক্রির অনুমতি দেওয়া হয় তাই কোরবান