সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আলজাজিরার সাংবাদিককে ‘জিহাদী’ বলে প্রাণনাশের হুমকি হিন্দুত্ববাদীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিককে ‘জিহাদী’ বলে বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠী ও ব্যক্তি প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এ ব্যাপারে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক অবশ্য বলিষ্ঠভাবে রাকিব হামিদ নায়েক নামের ওই সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তার সমর্থনে রোববার রাতে একটি বিবৃতিও জারি করেছে।

এর আগে গত এপ্রিল মাসে আলজাজিরাতে প্রকাশিত এক প্রতিবেদনে রাকিব হামিদ নাইক লিখেছিলেন, মার্কিন ফেডারেল সরকারের কোভিড ত্রাণ সে দেশের এমন কতগুলো হিন্দুত্ববাদী সংগঠন পেয়েছে- যারা ভারতের আরএসএসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনসহ আরো চারটি আমেরিকাভিত্তিক সংস্থা এভাবে প্রায় ৮ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সোয়া ছয় কোটি রুপি) পেয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছিল।

এর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ওই সাংবাদিক বিভিন্ন ধরনের হুমকি পেতে শুরু করেন।

রাকিব হামিদ নাইক এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন- সে দেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছেও তিনি রিপোর্ট করেছেন যে তাকে নিয়মিতভাবে হত্যা করারও হুমকি দেয়া হচ্ছে।

নিজের টুইটার হ্যান্ডল থেকেও রাকিব হামিদ নাইক এরকম বেশ কয়েকটি আক্রমণাত্মক টুইটের স্ক্রিনশট পোস্ট করেছেন- যেখানে তাকে ‘জিহাদী’, ‘সন্ত্রাসবাদী’ বা ‘হিন্দু-বিদ্বেষী’ বলে গালিগালাজ করা হয়েছে।

যেমন, ‘শ্রীরামের কাঠবিড়ালি’ অ্যাকাউন্ট থেকে একজন লিখেছেন, রাকিব নায়েক ও তার পরিবারের সকলের ভিসা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কার্যালয়কে ট্যাগ করে তিনি প্রস্তাব দিয়েছেন, ‘ভারতে রাকিব নায়েকের পরিবারে ক’জন সন্ত্রাসবাদী আছে খুঁজে বের করে সবার চিকিৎসা করা হোক!’

‘ম্যায় ভি সুশান্ত’ নামের আড়ালে আরো একজন লিখেছেন, ‘এই রাকিব একজন ভারতীয় মুসলিম, যে হিন্দু করদাতাদের পয়সায়-চলা মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এখন তার লক্ষ্য হলো ভারতে ইন্তিফাদা ২.০ আর খিলাফতের জমি প্রস্তুত করা!’

আরো এক ব্যক্তি ওই সাংবাদিককে ‘জিহাদী মোমিন’ বলে বর্ণনা করে মন্তব্য করেছেন, ‘সে হিন্দু সংগঠনগুলোকে আঘাত করতে চেয়েছে। এই কাশ্মিরি মৌলবাদীকে হিন্দুরা পাল্টা আক্রমণ করলে তাতে দোষের কিছু নেই!’

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সুহাগ এ শুক্লাও তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজ থেকে রাকিব নায়েকের প্রতিবেদনটিকে সরাসরি আক্রমণ করেছেন।

আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রুগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যাতে মহামারীতে কর্মীদের চাকরিতে বহাল রাখতে পারে সেই জন্য নির্দিষ্ট মার্কিন ত্রাণ পাঁচটি হিন্দুত্ববাদী সংগঠনের হাতে পৌঁছেছে।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ছাড়াও সেখানে উল্লিখিত বাকি চারটি সংগঠন ছিল বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা, একল বিদ্যালয় ফাউন্ডেশন অব ইউএসএ, ইনফিনিটি ফাউন্ডেশন ও সেবা ইন্টারন্যাশনাল।

ওই প্রতিবেদনে ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ নামে আর একটি মার্কিন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুনীতা বিশ্বনাথনকে উদ্ধৃত করে বলা হয়েছিল, এই পাঁচটি সংস্থার হাতে আমেরিকার সরকারি সহায়তা যাওয়ার অর্থ হলো ভারতে মুসলিমসহ অন্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধির আশঙ্কা।

ওই পাঁচটি সংগঠনই যে হিন্দু আধিপত্যবাদী আরএসএসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে, জানানো হয়েছিল সেটাও।

গত ৭ মে তারিখে কলম্বিয়াতে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে একটি মানহানির মামলা করা হয়, যাতে সুনীতা বিশ্বনাথনকেও ‘অন্যতম ষড়যন্ত্রকারী’ বলে চিহ্নিত করা হয়েছে।

ইতোমধ্যে রাকিব হামিদ নায়েকও মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার অভিযোগে বলেছেন, নিছক পেশাগত দায়িত্ব পালনের কারণে তিনি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের দ্বারা অনলাইন নির্যাতনের শিকার হচ্ছেন।

আলজাজিরাও তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা রাকিব নায়েকের সর্বোচ্চ মানের ত্রুটিহীন সাংবাদিকতার পাশে আছে। তার পেশাদারি অবদানকে সর্বতোভাবে সমর্থন করছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ