বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বাস্থ্যবিধি মেনে কুবিতে শুরু হচ্ছে পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ রোববার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হতে যাচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির মিডটার্ম এবং চূড়ান্ত পরীক্ষা। এসময় বিশ্ববিদ্যালয়ের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহা. আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সবার মাস্ক পড়ে আসার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক ভবনে প্রবেশের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে সেই নির্দেশনাও দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. মুহা. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং গণজমায়েত কমাতেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। সাবান পানির ব্যবস্থাও খুব দ্রুত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ