বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফিলিস্তিন সকল মুসলমানের প্রধান ইস্যু: শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার গ্রান্ড মসজিদের ইমাম ও খতীব শেখ আব্দুল রাহমান আল-সুদাইস বলেছেন, ফিলিস্তিন সকল মুসলমানের জন্য প্রধান ইস্যু। শুক্রবার খোটানে মুসলমানদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। রাই আল-ইয়মের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ আব্দুল রাহমান আল-সুদাইস যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সমর্থক বলে পরিচিত।

তিনি আরো বলেন, ‘প্রথম কেবলা ও তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ হলো আল-আকসা। এটা প্রত্যেক মুসলমানের হৃদয়ে থাকবে।’

তিনি প্রত্যেক মুসলমানকে আহ্বান জানান যে আল-আকসা মসজিদ ও ফিলিস্তিন ইস্যুতে তারা যেন হার মেনে না নেন এবং চোখ বন্ধ করে বসে না থাকেন। ফিলিস্তিনিদের সমর্থনে কিছু না করতে পারলেও তারা যেন অন্তত দোয়া করেন।

আল-সুদাইস আরো বলেন, ‘ফিলিস্তিন প্রত্যেক মুসলমানের জন্য প্রধান ইস্যু। দোয়া করেন ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ যেন দখলদারদের থেকে স্বাধীন হয়।

শেখ আব্দুল রাহমান আল-সুদাইস একজন মন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে উত্তেজনা প্রশমনে ও যুদ্ধ থামাতে সৌদি উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

সূত্র: মিডলইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ