শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

তোমরা এদেশের আলেমদের মাস্টার মার্কা মৌলভী বানাতে চাও: ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: যারা বলে, পোশাকের কোন সুন্নত নেই। শরিয়তে নির্ধারিত কোনো পোষাক নেই। তারা এদেশের আলেমদের মাস্টার মার্কা মৌলভী বানাতে চায় বলে মন্তব্য করেছেন জৈনপুরের পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, আমার বুঝে আসে না। তারা কেমন জাতের মৌলভী যারা সরাসরি অস্বীকার করে যে, পোশাকের কোন সুন্নত নেই। শরীয়তে নির্ধারিত কোনো পোশাক নেই।

সম্প্রতি এক ভিডিও আলোচনায় তিনি বলেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ঝগড়া হয়ে গেল টুপি নিয়ে। কোথাও এক ছোট্ট বাচ্চা প্যান্ট শার্ট পরে নির্ধারিত টুপি না পরে ক্লাসে ডুকছে। তারপর মাদরাসা থেকে তাকে বের করে দিয়েছে। এতটুকুতেই ক্ষান্ত হয়নি। সোশ্যাল মিডিয়ায় দুটি পক্ষ তৈরি হয়ে গিয়েছে এটি নিয়ে। যারা পক্ষ নিয়েছে, তারা বলছে, শরিয়াতে নির্ধারিত পোশাক নেইঅ এই বলে তারা মনগড়া ফতোয়া দিয়ে বসে আছে।

তিনি বলেন, জেনে রাখ! তোমাদের ওই ফতোয়া আল আজহারে চলতে পারে। বাংলাদেশে চলবে না। তোমরাই দেশের আলেমদের মাস্টার মার্কা মৌলভী বানাতে চাও।

এ সময় ইতিহাসের কথা উল্লেখ করে ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বাগদাদের কাজী থাকাবস্থায় একদিন বিচারকাজ পরিচালনা করছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। এই কারণে আমিও লাউ পছন্দ করি। এবার এক যুবক দাঁড়িয়ে বললো, আমি লাউ পছন্দ করিনা। কিতাবে লিখে, তখন ইমাম আবু ইউসুফ রহ. তাকে হত্যার আদেশ করলেন। বললেন, যে আমার রাসূলের সুন্নাত পছন্দ করিনা বলে, সে মুসলিম হতে পারে না। সে মুরতাদ। তাকে হত্যা করো। এরপর যুবকটি তৎক্ষণাৎ তাওবা করল এবং তিনি তাকে হত্যাকাণ্ড থেকে নিষ্কৃতি দিলেন।

একটু চিন্তা করুন! সারাজীবন যদি কেউ  লাউ না খায়, তাহলে কি গুনাহ হবে? হবে না। কিন্তু যদি কেউ নবীজির সুন্নতকে অস্বীকার করেন, অবমাননা করেন, সুন্নতের প্রতি বিদ্বেষ রাখেন। তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং রাসুলুল্লাহ্'র সামগ্রিক সুন্নতকে বিশ্বাস করতে হবে। সুন্নত হিসাবে ও নীতি হিসেবে গ্রহণ করতে হবে। আর নীতি হিসেবে আমল করতে হবে।

তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে পক্ষ-বিপক্ষ কোন পক্ষই সুন্নত নিয়ে পড়াশোনা করে না। এটা কি কোন কথা হলো? একজন আলেম কি এতটা ভারসাম্যহীন কথা বলতে পারে? হয়তো তার এ বিষয়ে জানা নেই, এটা একটা অপরাধ। আর জানা থাকার পর à