মুফতি আব্দুর রহিম: হাদিসের এবারত শুধু পড়ে গেলেই হবে না। হাদিস পড়ার আগে মৌলিক কিছু বিষয়ের জ্ঞান থাকতে হবে। তা না হলে হাদিস পড়ে যে ফায়দা পাওয়ার কথা ছিল, তা পরিপূর্ণ পাওয়া থেকে বঞ্চিত থাকতে হবে। হাদিসের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় এমন কিছু বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা।
حديث ও علم الحديث এর পরিচিতি
حديث এর আভিধানিক অর্থ কথা। এর বহুবচন হচ্ছে احاديث। অভিধানের দিক থেকে সব ধরণের কথাকে হাদিস বলে, চাই তা কম হোক বা বেশি হোক। কিন্তু হাদিস বলতে আমরা হুজূর সা. এর কথাকেই বুঝি। কারণ তার কথা সব চাইতে অর্থবহ ও সর্বোত্তম কথা।
أصول الفقه এর ইমামগণের মতে হাদিস বলা হয়,
أقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله
এই পরিচিতির মধ্যে হুজূর সা. এর চুপ থাকাও শামিল রয়েছে। তেমনিভাবে হুজূর সা. এর ঐসব কাজও এই পরিচয়ের অন্তর্ভুক্ত যা হুজূর সা. স্বেচ্ছায় করতেন। কিন্তু যেসব হাদিস হুজূর সা. এর দৈহিক আকারের বিবরণ সম্বলিত বা হুজূর সা. এর জন্ম ও মৃত্যুর বর্ণনা সম্বলিত সেসব হাদিস এই পরিচিতির অন্তর্ভুক্ত নয়। أصول الفقه এর দৃষ্টিকোন থেকে এসব বর্ণনা হাদিসের পরিচিতি হতে বের হয়ে যাওয়াও ক্ষতিকর নয়। কারণ, أصول الفقه এর আলেমগণের উদ্দেশ্য হচ্ছে হাদিস হতে মাসআলা বের করা। এই দৃষ্টিকোন থেকে হাদিস শুধু ঐসব বর্ণনার নাম যা হতে হুকুম বের হয়। যেসব বর্ণনায় হুজূর সা. এর দৈহিক আকার, জন্ম ও মৃত্যুর আলোচনা করা হয়েছে, সেগুলো হতে যেহেতু হুকুম বের হয় না, তাই এসব বর্ণনা হাদিস হতে বের হয়ে যাওয়া ক্ষতিকর নয়।
এর বিপরিতে মুহাদ্দিসগণের উদ্দেশ্য হাদিস বর্ণনা করা, আহকাম বের করা তাদের উদ্দেশ্য নয়, তাই তাঁরা হুজূর সা. এর সাথে সম্পর্কিত সকল কথাকেই হাদিস বলেন। তাঁদের নিকট হাদীসের পরিচয় হচ্ছে,
أقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله وأحواله
এই পরিচয়ের দিক থেকে হুজূর সা. এর ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সর্ব প্রকারের অবস্থায়ই হাদিসের অন্তর্ভুক্ত। এই পরিচিতিটাকেই আল্লামা সাখাবী রহ. এভাবে ব্যক্ত করেছেন,
الحديث ضد القديم واصطلاحا : هو أقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله سواء كانت تلك الأفعال اختيارية أو غير اختيارية وأحواله سواء كانت اختيارية أو غير اختيارية أو تقاريره وكذالك فعل الصحابي وقولهم و كذالك فعل التابعي وقولهم وتقريرهم
حديث এর অর্থে ব্যবহৃত আরো কিছু শব্দ
حديث এর অর্থে আরো কিছু শব্দ ব্যবহৃত হয়। যেমন : رواية ـ أثر خبر ـ سنة ـ ইত্যাদি। সহীহ কথা হচ্ছে, এই সব শব্দ মুহাদ্দিসগণের পরিভাষায় একই অর্থে ব্যবহৃত। এসবের একটিকে অন্যটির অর্থে ব্যবহাà¦