বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শতাধিক খুনের আসামি ইতালির মাফিয়া বস ছাড়া পেয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২৫ বছর পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন ইতালির বিখ্যাত মাফিয়া জিওভানি ব্রুস্কা। ৬৪ বছর বয়সী এ অপরাধীকে সোমবার মুক্তি দেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, সিসিলিয়ান মাফিয়া গ্রুপ কোসা নস্ট্রার গুরুত্বপূর্ণ এ সদস্য ‘কসাই’ নামে পরিচিত। অ্যাসিড দিয়ে ভয়ংকরভাবে এক শিশুর শরীর ঝলসে দেওয়ার মতো অপরাধও করেছেন ব্রুস্কা। ১০০ জনের বেশি লোককে খুন করেছেন বলেও স্বীকার করেছেন তিনি। তার মধ্যে ইতালিতে মাফিয়া-বিরোধী শীর্ষ প্রসিকিউটর জিওভানি ফ্যালকনকে গুপ্তহত্যার সঙ্গেও জড়িত ব্রুস্কা।

১৯৯২ সালে এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইতালির শীর্ষস্থানীয় মাফিয়া বিরোধী তদন্তকারী, বিচারক জিওভানি ফ্যালকনকে হত্যা করেন তিনি। যা দেশটির সবচেয়ে কুখ্যাত খুনের একটি। এই হামলায় ফ্যালকনের স্ত্রী ও তিন বডিগার্ডও নিহত হন।

১৯৯৬ সালে গ্রেফতার হওয়া ব্রুস্কা পরে শাস্তি কমাতে রাজস্বাক্ষী হন। ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সংগঠিত বিভিন্ন মাফিয়া চক্রের হামলার জন্য দায়ী গ্যাংস্টারদের সন্ধান দিতে তদন্তকারীদের সাহায্য করেন তিনি। ২৫ বছর পর ব্রুস্কার মুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন তার হাতে ভুক্তভোগী আত্মীয়-স্বজনরা। এখন তিনি চার বছর প্যারোলে থাকবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ