বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্ত্রী ও তিন সন্তানসহ সড়কে প্রাণ গেল মুফতি আব্দুল মুমিনের শনিবার থেকে সব বিভাগে ভর্তি নেবে হাটহাজারী মাদরাসা কক্সবাজার সৈকতে ঘুরতে এসে গোসলে নেমে পর্যটকের মৃত্যু যেকোনো মূল্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা করতে হবে: খেলাফত মজলিস কাশ্মীরি অ্যাকটিভিস্ট আসিয়া আন্দ্রাবির শাস্তি: একটি বিশ্লেষণ আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চায় ইরান, রাজি হইনি: ট্রাম্প দাওরায়ে হাদিসে ৭ হাজার ফেলের অপপ্রচারের নেপথ্যে কারা? সাফল্যের দুই বছর পেরিয়ে ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’য় ভর্তি শুরু পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস, আহত ১৯ যোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে: পীর সাহেব চরমোনাই

অলসতা দূর করার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অলসতা মানে কর্মবিমুখতা। নিষ্ক্রিয়, কর্মবিমুখ, মন্থর, উদাস কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। অলসতা ব্যক্তি ও জাতির উন্নতির অন্তরায়।

রাসূল সা. উম্মতকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেছেন। যা তার হাদীসের মাধ্যমে আমাদের সামনে রয়েছে। রাসূল সা. এর দেখানো পথ ও আমলেই রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ। আসুন জেনে নেই অলসতা দূর করতে রাসূল সা. কোন দোয়া করতেন।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দ্বলাইদ দাইনি, ওয়া গলাবাতির রিজাল।

অর্থ : হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে।

উপকার: আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৬৩৬৯)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ