বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারে ঘোষিত লকডাউনের মধ্যেও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া গার্মেন্টস, দোকানপাট, গণপরিবহনসহ সবই চলছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি আমরা। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন। ফলে অবিলম্বে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আসা মিরপুর বাংলা কলেজের ৩য় বর্ষের নূরে জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, আমরা যা জেনেছি যে শিক্ষাপ্রতিষ্ঠান আদৌ খুলবে কি না সন্দেহ, তাই আমরা আর আস্থা রাখতে পারছি না। ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সেই পরিপ্রেক্ষিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছি। আমাদের দাবি একটাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই।

এ সময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ খোলার না হলে নীলক্ষেত মোড় অবরোধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ