সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

'টিকাদান সম্পন্ন করে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের করোনার টিকাদান সম্পন্ন করে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (৩০ মে) দুপুরে অনলাইনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্যানভাস লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, করোনার কারণে কিছুটা সেশনজট হলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এর আগে শনিবার দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে, গত বুধবার (২৬ মে) ডা. দীপু মনি বলেছিলেন, করোনা পরিস্থিতি যদি খুব বেশি খারাপ না হয়, তাহলে ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার চিন্তা রয়েছে। স্কুল-কলেজ খুললে প্রথম ধাপে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির সপ্তাহে ৬ দিন করে ক্লাস নেয়া হবে। আর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশে চলমান বিধিনিষেধের মধ্যে ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। কিন্তু চলমান বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত আরো বাড়ানো হয়।

উল্লেখ্য, করোনা প্রতিরোধে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত বছরের ১৭ মার্চ থেকে। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ