বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কোনো অবস্থাতেই আমরা জনগণের স্বাস্থ্যঝুঁকিতে অবহেলা করবো না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে এক স্মরণসভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি বলেন, অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। তিনি একথার সাথে আরও যোগ করে বলেন, অনেক জায়গা থেকেই আন্দোলনের চাপ আছে। কিন্তু বৃহত্তর কোনো ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এই চাপ নেই।

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বার্তা আসে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না, এমন বার্তাই বেশি আসে। নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলনের জন্য আমরা জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না।

‘জনতার প্রত্যাশা’ নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নাগরিকসমাজের সভাপতি সোহরাব খান। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ