শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে দ্রুতসময়ের মাঝে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)। দলটির ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এ দাবি জানান।

আজ শনিবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ফ্রী ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে তাদের নৈতিক পদস্খলন ঘটছে। পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে, পাবজি গেমের জন্য অভিভাবক থেকে এমবির টাকা না পেয়ে এক কোমলমতি শিক্ষার্থী অভিমান করে আত্মহত্যা করেছে। এ থেকে উত্তরণের পথ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। এভাবে চলতে থাকলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হওয়ার পাশাপাশি জাতীয় জীবনেও নেমে আসবে চরম অবক্ষয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সময়ের দাবি।

নেতৃদ্বয় আরো বলেন, করোনা মহামারী নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষা থেকে উত্তরণের পথ হচ্ছে, আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়া। কওমি মাদরাসাগুলোতে কোরআন-হাদিসের জ্ঞান বিতরণ করা হয়। পাশাপাশি হাফেজি ও নুরানি মাদরাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক সকল বিপদাপদ ও বালা-মুসিবত থেকে মুক্তি দান করেন এবং তা থেকে নিরাপদ রাখেন।

তারা আরো বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলছি যখনই কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছিল তখনই করোনা মহামারী কমতে শুরু করেছিল।

নেতৃদ্বয় রাষ্ট্র ও জনগণের কল্যাণে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ এর প্রতি লক্ষ্য রেখে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/