শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘অপকৃষ্ট মন্তব্য একটি মারাত্মক ভাইরাস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রশীদ।।

সাধারণত মানুষের জবানে যে কথাটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় তা হলো ‘মিথ্যা’৷ এরপরই যার স্থান জবানে নিয়েছে তা হলো ‘মন্তব্য’৷ ‘মন্তব্য’ এমন একটা বিষয় যার মধ্যে আমরা প্রতিনিয়ত কম বেশি লিপ্ত থাকি, হোক ভালো কিংবা মন্দ৷ বর্তমান সময় এটা এমন এক মারাত্মক ভাইরাসে রূপ নিয়েছে যে ভাইরাসে সবাই কম বেশি আক্রান্ত হয়ে পড়েছি৷

সাধারণ থেকে বিজ্ঞ, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী এবং এমনকি কিছু স্কুল কলেজ ভার্সিটি ও মাদরাসার পড়ুয়া পর্যন্তও এই ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়েছে৷ কৃষি ক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, সংসদ ভবণ ইত্যাদি সর্বপ্রকার স্তরে ভালো-মন্দ মন্তব্যের জোয়ার বয়ে যাচ্ছে৷ দুর্ভাগ্যবশত, মন্দই বেশি প্রচলিত৷

পরস্পরের প্রতি প্রশংসা ততক্ষণ পর্যন্ত ঠিকে থাকে যতক্ষন পর্যন্ত পরস্পরের সুসম্পর্ক বজায় থাকে৷ যখনই সম্পর্কের মধ্যে বিঘ্ন ঘঠে তখনই শুরু হয় মন্দ মন্তব্যের ইতিহাস৷ শুধু কী তাই? আমাদের কাছের মানুষগুলো যখন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করে তখনও আমরা সত্য মিথ্যা যাচাই না করেই তার কথার সাথে সহমতসূচক মন্তব্য পেশ করি৷

মিডিয়ার জগতে সবচেয়ে বেশি এর প্রভাব লক্ষ্য করা যায়৷ সোশাল মিডিয়াগুলোতে প্রতিনিয়ত এর প্রবল ঝড় বয়ে চলছে ৷ বিশেষ করে ফেইসবুকে এর মাত্রা প্রচণ্ড ভয়াবহ৷ কেউ যদি একটা তথ্য পাবলিশ করে আর আমরা তাতে লাইক, রিয়েক্ট, হাঁ হাঁ এবং কমেন্টের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ি৷ এমনকি বাজে ধরনের কথাবার্তার নোংরা জলেও ডুবে থাকি৷

একজন মুসলিমের কাজ এমন হওয়া চাই যার আচরণে ইসলামের সৌন্দর্য ফুটে উঠে৷ কিন্তু, আমরা কি তাতে সফল হতে পেরেছি? মোটেও না৷ যখন কেউ অন্যের ব্যাপারে মন্দ বলেন এবং অন্যের গীবত করেন তখন তার কথার ওপর খারাপ মন্তব্যের মাধ্যমে সহমত দেওয়ার পিছনে কয়েকটা জিনিস নিজেদের বিরুদ্ধে সাক্ষী করে রাখি৷ অপকৃষ্ট মন্তব্য করার মুহূর্তে প্রথম অপরাধের সাক্ষী হয় জিহ্বা; কেননা তা দিয়ে বলা হয়৷ দ্বিতীয় সাক্ষী কর্ণ; কেননা তা দিয়ে ওই মন্দ মন্তব্যের কথা কিংবা প্রথম ব্যক্তির গীবতের কথা শ্রবণ করা হয়৷ তৃতীয় সাক্ষী সোশাল মিডিয়ার ক্ষেত্রে হাত; কেননা তা দিয়ে অসার মন্তব্য লেখার কাজ করা হয়৷ শুধু কী তাই? এর পাশাপাশি পরোক্ষভাবে নিজেদের অন্তর, মন-মানসিকতা এবং চিন্তাধারাও অপরাধের সাথে শামিল হয়ে যায়; এগুলোর মাধ্যমেই সব ধরনের কাজ করার প্রয়াস পায়৷

এই জন্য আল্লাহ তা'য়ালা বলেন, আর যে বিষয়ে তোমার জà