শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাইয়্যেদ কারী উসমান রহ., নিজ কর্মগুণে বেঁচে থাকবেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী
আলেম ও মাদরাসা পরিচালক

একটি বেদনার কথা দিয়ে শুরু করছি। গতকাল শুক্রবার আমাদের ছেড়ে মহান প্রভূর সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন আমীরে হিন্দ আল্লামা কারী সাইয়েদ উসমান মানসুরপুরী রহ.। ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

যেভাবে আমাদের ছেড়ে বড়রা পাড়ি জমাচ্ছেন পরপাড়ে। তাতে আমরা এতিমই হয়ে যাচ্ছি। তেমনি গতকাল শুক্রবার ছিলো উপমহাদেশের ইসলামী অঙ্গনের জন্য অত্যন্ত শোকের। পবিত্র এই দিনে এ অঞ্চলের মুসলমানরা হারালো তাদের একজন সংগ্রামী নেতা, দায়িত্বশীল রাহবার ও যোগ্য অভিভাবক। দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলঅমায়ে হিন্দের সভাপতি সাইয়্যেদ কারী উসমান মানসুরপুরী রহ.।

তার আরো একাধিক পরিচয় ছিল; ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শাইখুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ.- এর সুযোগ্য শাগরিদ ও জামাতা ছিলেন। একই সঙ্গে অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের প্রধান হিসেবেও দায়িত্বরত পালন করছিলেন।

মহান এই মানুষটির বর্ণাঢ্য জীবনের সঙ্গে আমি অধমেরও কিছু স্মৃতি আছে। দারুল উলুম দেওবন্দে পড়াশোনার প্রেক্ষিতে হজরতের সঙ্গে আমার সম্পর্ক। সেদিনের দিনগুলো আমার খুব মনে পড়ছে- ‘হুজুর দাওরায়ে হাদীসে আমাদের মুআত্তা ইমাম মালেক পড়াতেন। আদব বিভাগে পড়ার সময়ও হুজুরকে দীর্ঘদিন কাছ থেকে দেখেছি। আদবে দিনের প্রথম ঘন্টা ছিল আসালিবুল ইনশা। রাজনৈতিক ও সামাজিক মানুষ হিসেবে সাধারণত হুজুর সবসময়-ই ব্যস্ত থাকতেন। কিন্তু খুব কম-ই হুজুর সবক নাগাহ দিতেন; ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়ার ব্যাপারে খুব যত্নবান ছিলেন তিনি। ছাত্রদের যিন্দেগী ও জীবন উস্তাদের কাছে আমানতস্বরূপ-ক্বারী সাহেব নিজ সত্ত্বায় এই অনুভূতি লালন করতেন। এজন্য আদবেও ছাত্রদের থেকে নিয়মিত সবক শুনতেন। সবক শোনাতে ব্যত্যয় করলে মুশফিকানা শাসন করতেন। নিয়মানুবর্তিতার এক মূর্ত প্রতীক ছিলেন তিনি । কথা কাজ আর আচার ব্যবহারে ছিলেন আদীমুল মিছাল শরীফ ইনসান। ছিলেন অল্পভাষী কিন্তু অত্যন্ত জাগ্রত ও সচেতন। তাকে যতই দেখেছি বিমুগ্ধ হয়েছি।

আগে তিনি দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ছিলেন। এসময় গোটা প্রশাসন তিনিই দেখাশোনা করতেন। নরম ও কোমল স্বভাবের এই শরীফ মানুষটার রো’বে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা তটস্থ থাকতেন। তার সেই আমলে দারুল উলুম দেওব