বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যশোরে ভারতফেরত নারীর করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরও এক নারীর (৫০) শরীরের করোনা শনাক্ত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৮ মে ভারত থেকে বাংলাদেশে আসেন ওই নারী। এরপর তাকে যশোর শহরের ম্যাগপাই হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২০ মে ওই নারীসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়।

রনি বলেন, আজকে (শুক্রবার) পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। এজন্য তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ