সাঈদ আহমাদ খান নদভি
দারুল উলুম দেওবন্দের মোহতামিম হজরত মাওলানা কারি সাইয়্যিদ উসমান মানসুরপুরী রহ.'র ইন্তেকালে হজরত মাওলানা সাইয়্যিদ সালমান হুসাইনি নদভি গভীর শোক প্রকাশ করেন৷ তিনি বলেন, হজরত মাওলানা কারি সাইয়্যিদ উসমান মানসুরপুরী আমাদের বংশেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন৷ তিনি ছিলেন আমার সম্মানিত চাচা৷ সেই ১৯৬১/৬২ সনের কথা৷ তখন আমি মানসুরপুরে হাফেজ সাজেদ সাহেবের কাছে হিফজ পড়তাম৷ তখন থেকেই হজরত মরহুম কারি সাহেব আমাকে অত্যন্ত মুহাব্বত করতেন৷ সব সময় আমার প্রতি লক্ষ্য রাখতেন৷
আমার দাদার বংশধরগণ মূলত মানসুরপুরেই ছিলেন৷ আমার দাদা হজরত মাওলানা সাইয়্যেদ ইউসুফ হুসাইনি রহ. হজরত মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি রহ.'র অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন৷ পরবর্তিতে হজরত মাওলানা জাকারিয়া কান্ধলভি রহ.'র নির্দেশে এবং হজরত মাওলানা আব্দুল কাদের রায়পুরি রহ. ও হজরত মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি রহ.'র পরামর্শে আমার পিতা মাওলানা সাইয়্যেদ তাহের হুসাইনি রহ. লাখনৌর হাসানি খান্দান, নদওয়াতুল উলামার তৎকালীন মহাপরিচালক মাওলানা ড. আব্দুল আলি রহ.'র মেয়েকে বিবাহ করেন৷ আব্বাজান মরহুম মাওলানা তাহের হুসাইনি রহ. এবং আমার মামা উস্তাদে মোহতারাম মাওলানা সাইয়্যেদ রাবে হাসানি নদভি দা.বা.'র বিবাহের খুৎবা পড়েন একই দিনে একই সাথে লাখনৌর পাকাড়িয়া মসজিদে হজরত মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি রহ.৷ এভাবে হাসানি ও হুসাইনি দু'টি পরিবার একই সূত্রে গেঁথে যায়৷
এরপর থেকে আব্বাজান লাখনৌতেই বসবাস করতে থাকেন৷ হজরত মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি রহ. বিভিন্ন কাজে দেওবন্দ থেকে লাখনৌ আসলে আমাদের বাসাতেই থাকতেন৷ হজরত মাওলানার আগমনে আমাদের পুরা এলাকা জমজমাট হয়ে উঠতো৷
আমার আম্মা হজরত সাইয়্যেদা ফাতেমা থেকে শুনেছি, আমার বয়স যখন দুই- আড়াই বছর, আমার বাবা আমাকে হজরত মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি রহ.'র কাছে নিয়ে যান৷ হজরত মাওলানা আমাকে কোলে নিয়ে দুআ দেন৷
হজরত মাওলানা মরহুম কারি সাইয়্যিদ উসমান মানসুরপুরি সাহেব ইলম, আমল ও আখলাকে আমাদের পুরা বংশে প্রসিদ্ধ ছিলেন৷ তাঁর আখলাকে মুগ্ধ হয়ে মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি রহ. তাঁর কাছে নিজের মেয়েকে বিয়à