শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

চিনি থেকে পিঁপড়া দূরে থাকবে যে চার উপায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য চিনি। তবে পিঁপড়ার জন্য ঘরে চিনি রাখা একটু কষ্টকর। যেখানে চিনি থাকে সেখানেই পিঁপড়ার হামলা হয়। পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচাতে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে রাখছেন আবার কেউ শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রাখছেন। আবার অনেকেই চিনি ফ্রিজে রাখছেন।

তবে এমন বেশ কয়েকটি উপায় আছে, যেগুল কাজে লাগালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন, পিঁপড়া ধরবে না কোনো মতেই। চলুন জেনে নেই সেই পদ্ধতিগুলো-

এক. মাঝারি মাপের দুই-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

দুই. এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২ থেকে ৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

তিন. চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

চার. চিনির পাত্রে একটি বা দু’টি লবঙ্গ রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ